চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভল্ট থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপ-শাখার ভল্ট থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মুন্সিরহাট বাজারে এ চুরির ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ তথ্য পুলিশসহ সংশ্লিষ্টদের জানান ব্যাংক কর্মকর্তারা।
জানা যায়, ২৭ এপ্রিল রাতে ব্যাংকের দোতলা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল। এরপর তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে, যাতে তাদের শনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় তারা।
ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূঁইয়া বলেন, প্রতিদিনের মতো ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তালা খোলেন সহকারী অফিসার সাদ্দাম হোসেন। তিনি দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্ট খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক