ঈদে ঘরে ফেরা : শিমুলিয়া ঘাটে উপচেপড়া ভিড়
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা পাড়ি দিতে ঘাটে আসছেন হাজার হাজার মানুষ। বাড়তি যানবাহনের চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, ফেরি কম থাকায় বিপুলসংখ্যক যানবাহন পারপারে বেশি সময় লাগছে। এতে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঘাটের পার্কিং ইয়ার্ড থেকে পন্টুন পর্যন্ত যানবাহনের সারি দেখা গেছে। স্পিডবোট ও লঞ্চঘাটের যাত্রীদের চাপ রয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, আমরা চেষ্টা করছি যাত্রীদের ভোগান্তি এড়িয়ে সুশৃঙ্খলভাবে পারাপারের জন্য। প্রচুর যানবাহন ও যাত্রী আসছে।
বিআইডাব্লিউটিএর শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, এ রুটে আরো পাঁচটি লঞ্চ ও তিনটি স্পিডবোট বেড়েছে। শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিকান্দি দুই রুটে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট সচল রয়েছে।
বিআইডাব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, বৃহস্পতিবার ৫ হাজার গাড়ি পারাপার করেছি। ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আমরা তো একসঙ্গে সবাইকে পার করতে পারব না।
জামান / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক