বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রেসক্লাব লালমনিরহাট অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে প্রেসক্লাব লালমনিরহাট ও কর্মরত সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি আহমেদুর রহমান মুকুলের সভাপতিত্বে সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের সঞ্চালনায় দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক জনতা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, চ্যানেল ২৪ প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজী টিভি প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শরিফুল ইসলাম রতন, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, নিউজ বাংলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক সকালের সময় প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি সাহিদ বাদশা বাবু, দৈনিক স্বাধীন নিউজ প্রতিনিধি আলম মিয়া, দৈনিক দাবানর প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক বাণিজ্য প্রতিদিন লাজু সরকার, দৈনিক প্রথম বেলা প্রতিনিধি আবির হোসেন সজল প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রেসক্লাব লালমনিরহাট অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করা হয়েছে এমন খবরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকগণ প্রশাসনকে অবগত করে প্রেসক্লাবে যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন। ভিডিও ও সরেজমিনে ছবির অবমাননা করা হয়েছে দেখে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকদের পক্ষে বিষয়টি নিয়ে শাহীন বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বক্তারা সেই অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় একাত্তর টিভির প্রতিনিধি উত্তম কুমার রায়, দৈনিক দিনকাল প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলালসহ লালমনিরহাটের কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন