ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে ধান ও আম-লিচুর ব্যাপক ক্ষতি
নওগাঁর ধামইরহাটে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯ টার দিকে কালবৈশাখী ঘরে বোরো চাষী কৃষকের প্রায় বিলিনের পথে। আকস্মিক এই ঝড়ে ধানের পাশাপাশি আম, লিচু ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে, তছনছ হয়েছে বিভিন্ন আধাপাকা টিন সেডের ঘরবাড়ি। প্রায় পৌনে এক ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝরে মাঠের সমস্ত ধান মাটিতে লুটিয়ে পড়েছে।
তবে কৃষি বিভাগ বলছে অন্যকথা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিম তৌফিক আল জুবায়ের জানান, চলতি ইরিমৌসুমে ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। ঝড়ে ক্ষতির পরিমান আনুমানিক ১ হাজার ৮৩২ হেক্টর, আম ও লিচু আনুমানিক ৬৭৫ হেক্টর ও কলা ১৫ হেক্টর ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দক্ষিণ চকযদু গ্রামের কৃষক মাজেদুল ইসলাম বলেন, আমার ১০ বিঘা মাটির সম্পূর্ণ ধান মাটিতে নুইয়ে গেছে, অর্ধেক ধানও পাব কিনা আল্লাহই জানে। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের রাস্তায় গাছ পড়ে, কোথাও কোথাও পল্লী বিদ্যুতের পোলও পড়ে গেছে বলে জানা গেছে, পল্লী বিুদ্যতের ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শাহীন কবির জানান, উপজেলার বিভিন্ন স্থানে ৫টি পোল ভেঙ্গে গেছে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ির তালিকা তৈরী করা হচ্ছে এবং কৃষি বিভাগের মাধ্যমে কৃষির ক্ষতি নিরুপন করছে উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্থদের সরকারি বরাদ্দ সাপেক্ষে সহায়তা প্রদান করা হবে।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত