ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে নারীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ৩:৪৮

নওগাঁর সাপাহারে কাজল রেখা (৩৩) নামেএক নারীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল)সাপাহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারীর ছোট ভাই নুর আলম।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাযায়, গত সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে রায়পুর গ্রামের মোঃ আঃ রহমানের মেয়ে ও একই গ্রামের এনামুল এর স্ত্রী কাজল রেখা রাজহাঁস চরানোর জন্য বাড়ীর পাশে কবরস্থানের নিকট জনৈক দেলোয়ার হোসেনের আম বাগানে যায়। এসময় পারিবারিক কলোহের জের ধরে মামলার আসামী মতিবুর, রমজান সহ আরও দুই তিন জন মিলে কাজল রেখাকে একাকি পেয়ে বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। এতে করে কাজল রেখার ডান কোমড়ের উপরে আঘাত পেয়ে ফুলা ও কালশিরা জখম হয়। একপর্যায়ে কাজল রেখা নিস্তেজ হয়ে পড়লে মতিবুর তার চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে দেয়। এই সুযোগে মামলার অন্যান্য আসামী রমজান, আঃ রহমান, জোসনা ও রুনা তাকে কিল ঘুষি ও লাথি মেরে কোমড়ে, মাথায়, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও বেদনাদায়ক জখম করে। পরে কাজলের পরিহিত কাপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটায়। নির্যাতিতা নারীর ডাক চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে নির্যাতিত ওই নারী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ দিকে বড় বোনের এ অমানুষিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে ছোট ভাই নুর আলম ও তার পরিবার। বাদী নুর আলম জানান মামলা তুলে না নিলে আসামীগণ প্রকাশ্য তাকেও মারপিট সহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরর করার হুমকী দিচ্ছে বলে সে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর নির্যাতিতা কাজল রেখার ভাই বাদি হয়ে সাপাহার থানায় অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি