ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে ঈদে মাংস সরবরাহের জন্য গরু চুরির হিড়িক


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ৪:১০

ফরিদপুরের সদরপুরে ঈদুল ফেতরকে সামনে রেখে গরু চুরির হিড়িক পড়েছে। গত ৭দিনে উপজেলার চরাঞ্চলসহ বেশকিছু স্থানে গরু চুরি করে মাংস ছাড়ানোর সময় জবাই গরু ও মাংস উদ্ধার করেছে স্থানীয় জনতা। গরু চুরির ভয়ে কৃষকরা বর্তমানে গোয়ালঘরে রাতযাপন করছে।  এ ঘটনায় সদরপুর থানায় কয়েকটি অভিযোগ করেছে ভুক্তভুগি কৃষকরা।

জানা গেছে, সম্পতি উপজেলার চরমানাইর ইউনিয়নের  কাজী কান্দি গ্রামের ছরোয়ার কাজীর প্রায় দুই লক্ষ টাকার দুইটি গরু চুরি হয় । পরের দিন একই ইউনিয়নে কিবরিয়া মোল্যার ডাঙ্গী গ্রামের কাশবন থেকে একটি গুরু জবাই করা অবস্থায় ও অপরটির মাংস উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদরপুর থানায় গরু মালিক একটি অভিযোগ দায়ের করে।

উপজেলা সদরের সতের রশি গ্রামের রাশেদ মোল্যার একটি গরু চুরির করার সময় চোর দাওয়া খেয়ে পালিয়ে যায়। অপর দিকে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের খলিল বেপারীর বাড়িতে গরু চুরি করতে এসে চোর পালিয়ে যায়। এ ধরনের ঘটনা উপজেলায় প্রায় প্রতিদিনই ঘটছে। গরু মালিকদের মাঝে বর্তমানে আতংক বিরাজ করছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার