ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু‌ সেতু‌ দিয়ে মোটরসাইকেল পারাপারের রেকর্ড


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২২ বিকাল ৫:২৫

বঙ্গবন্ধু সেতু‌ দিয়ে স‌র্বোচ্চ প‌রিমা‌ণ মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃ‌ষ্টি হয়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজা দি‌য়ে প্রায় ৮ হাজার মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে। শ‌নিবার (৩০ এপ্রিল) বাংলা‌দেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
 
জানা গে‌ছে, পবিত্র ঈদ‌ুল ফিতরকে কেন্দ্র ক‌রে বিভিন্ন যানবাহনের পাশাপা‌শি মোটরসাইকেলে ঝুঁকি নি‌য়ে প‌রিবার নি‌য়ে বা‌ড়ি যা‌চ্ছে মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু‌তে স‌র্বোচ্চ সংখ‌্যাক মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে, যা গতকাল শুক্রবার ছিল ৫ হাজারের অধিক। 

এছাড়াও মালবাহী ও গণপ‌রিবহনসহ ৪২ হাজার ১৯৯‌টি যানবাহন সেতু পারপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ১৮ লাখ ৮ হাজার টাকা।

সরেজমিন দেখা গে‌ছে, ঈদে মহাসড়‌কে যানজট নিরসন ও নিরবচ্ছিন্নভা‌বে সেতু‌তে টোল আদা‌য়ের জন‌্য ঢাকা ছে‌ড়ে আসা উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী মোটরসাইকেলগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থে‌কে সেতুর স্টক ইয়া‌র্ডের সড়‌কে ঘু‌রি‌য়ে দি‌চ্ছে। ‌মোটরসাইকেলগু‌লো স্টক ইয়ার্ডের সড়ক দি‌য়ে গি‌য়ে সেতুর টোলপ্লাজার দ‌ক্ষিণপা‌শে অস্থায়ী দুটি টোলবুথ স্থাপন করা হ‌য়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা অল্প সম‌য়ে টোল দিয়ে সেতু পার হ‌য়ে যা‌চ্ছে। 

মোটরসাইকেলযো‌গে প‌রিবার নি‌য়ে ঢাকা থে‌কে বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়া একরামুল জানান, যাত্রীবা‌হী বা‌সে ভাড়া ক‌য়েকগুণ বে‌শি, সঙ্গে ভোগা‌ন্তিও পোহা‌তে হয়। ফলে প‌রিবার নি‌য়ে মোটরসাইকেলে বা‌ড়ি যা‌চ্ছি। ক্লা‌ন্তি লাগ‌লে বিশ্রাম নি‌তে পারছি। 

রংপুরের খালেক রহমান জানান, মোটরসাইকেলে খুব সহ‌জেই যাওয়া যায়। কোনো ক্লা‌ন্তি নেই বরং আনন্দ কর‌তে কর‌তে বা‌ড়ি যাওয়া যায়। 

বাংলা‌দেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, সেতুর টো‌লের ইতিহা‌সে এবারই প্রথম স‌র্বোচ্চ সংখ‌্যাক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু দি‌য়ে পারাপার হ‌য়ে‌ছে‌। ত‌বে মানুষজন মোটরসাইকেলযোগে বে‌শি যা‌চ্ছে। এতে সেতুর পা‌শেই মোটরসাইকেলের জন‌্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হ‌য়ে‌ছে।

জামান / জামান

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান