লোকে লোকারণ্য শিমুলিয়া ঘাট, যানবাহনের লম্বা লাইন
ঈদযাত্রার পঞ্চম দিনেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। সেখানে হাজারও মানুষের ঢল ছাড়াও পারের অপেক্ষায় রয়েছে আড়াই হাজারের মতো যানবাহন। তার মধ্যে দুই হাজারের মতো মোটরসাইকেল রয়েছে। এসব যান পার করতে দীর্ঘ সময় লাগছে ফেরিগুলোর।
রোববার (১ মে) সকাল থেকে যাত্রী ও যানবাহন পারাপারে লঞ্চ, স্পিডবোট ও ফেরি সার্ভিস বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। এরপরও পারাপারের অপেক্ষায় থাকা যানের সংখ্যা কমছে না। দুই সহস্রাধিক বাইক ছাড়াও পাঁচ শতাধিক প্রাইভেটকার ও পিকআপ পদ্মাপারের জন্য ঘাটে অপেক্ষা করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের অত্যাধিক চাপ রয়েছে। তবে আমাদের ব্যবস্থাপনা মতোই কাজ চলছে। যাত্রী, প্রাইভেটকার ও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি ঘাটগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রাইভেটকার ও পিকআপ মিলে রয়েছে পাঁচশত ওপরে ও মোটরসাইকেল রয়েছে প্রায় ২ হাজারের মতো। সব মিলিয়ে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে দুই সহস্রাধিক যানবাহন।
বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রী চাপ রয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে। তবে যাত্রী পারাপারের ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
জামান / জামান
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা