ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আজও যানজটমুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ১১:৩২

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও এখনো কোনো জায়গায় যানজট তৈরি হয়নি। সড়কের সয়দাবাদ, কড্ডার মোড়, জানজটের হটস্পট খ্যাত নলকা ও হাটিকুমরুল গোলচত্বর ও তার আশপাশের এলাকায় রোববার (১ মে) সকাল থেকে দেখা যায়, শনিবার রাতের তুলনায় রোববার সকালে একটু যানবাহনের চাপ বেড়েছে। তাই যানবাহনের চাপের কারণে মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা দিলেও কোথাও যানজট দেখা যায়নি।

কড্ডা মোড় এলাকায় কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, ঈদের আর ২ দিন বাকি। তাই স্বাভাবিকভাবে সড়কে যানবাহনের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। তবে সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত কোনো যানবাহনের জটলার সৃষ্টি হয়নি। গাড়িগুলো তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে।

যমুনা পশ্চিম পাড় থানার পুলিশ উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, সেতু পশ্চিম পাড় গোল চত্বর ও তার আশেপাশে কোনো যানজট নেই। তবে রাতের চেয়ে কিছুটা যানবাহনের চাপ রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোনো যানজট নেই। আমরা হাইওয়ে পুলিশ হাটিকুমরুল ও তৎসলগ্ন এলাকায় তৎপর রয়েছি। যানবাহন চালকরা যদি সড়ক আইন মেনে এভাবেই চলাচল করে তাহলে ঘুরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হবে না।

জেলা পুলিশ সুপার হাসিবুল আলম জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পথের ভোগান্তির কথা মাথায় রেখে মহাসড়কে বিভিন্ন স্থানে রাতদিন ৬শ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার কারণে এখনো যানবাহনগুলো যানজট বিহীনভবে এই সড়ক দিয়ে চলফেরা করতে পারছে।

জামান / জামান

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি