জুড়ীতে ঝড়ে উড়ে গেল প্রতিবন্ধী মহিউদ্দিনের ঘরের চাল
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ঝড়ে উড়ে গেল কয়েকজনের ঘরের চাল। রোববার (১ মে) ভোরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এসব ঘরের চাল উড়ে যায়। রোববার ভোরের এ কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি, গাছ-পালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। ভোর থেকে এ সংবাদ লেখা পর্যন্ত পুরো উপজেলা ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় নয়াগ্রাম গ্রামের প্রতিবন্ধী মো. মহিউদ্দিনের এর ঘরের চাল উড়ে গেলে তিনি ও তার ছেলে মেয়েসহ স্ত্রী ভয়ে আঁতকে উঠেন। ঝড়ের কবলে থেকে বাঁচতে কোনরকমে পাশের ঘরে গিয়ে ওঠেন তারা। ঝড়ের পর থেকে তিন ছেলে মেয়ে সহ পরিবারের সবাই খোলা আকাশের নিচে বসবাস করছেন। এছাড়াও ঝড়ে একই গ্রামের আজাদ হোসেনের ঘরও বিধ্বস্ত হয়েছে। ঝড়ে আজাদ হোসেনের ঘরে বড়ই গাছ পড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। সব কিছু হারিয়ে পরিবারটিও এখন নিঃস্ব। উভয় পরিবারের জন্য বর্তমানে খাদ্য সহায়তা সহ ঘর মেরামত করা খুবই জরুরি হয়ে পড়েছে।
ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া প্রতিবন্ধী মো. মহিউদ্দিন জানান, কোন কিছু বুঝে উঠার আগে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে আমাদের ঘরের চাল উড়ে গিয়ে পাশের খালে পড়ে। ভোর থেকে সারাদিন আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের আহ্বান জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল থেকেই আমি পরিবার দুটির খোঁজখবর রাখতে ঘটনাস্থলে অবস্থান করছি। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা করার ব্যবস্থা করা হচ্ছে। এসময় তিনি আরোও বলেন, সরকারের সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরা এ দুটি পরিবারের পাশে এগিয়ে আসলে অনেক ভালো হতো।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, ঝড়ে বেশ কয়েকটি পরিবারের ক্ষতি হওয়ার খবর আমরা পেয়েছি । তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ