ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ৪:১৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিদেশে অবস্থানরত কতিপয় মানবিক ও উদার চিন্তার যুবক মিলে প্রতিষ্ঠা করেছে প্রবাসী ফোরাম নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে গোয়ালন্দ উপজেলায় দরিদ্র, অসহায়, অসুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হয়। আজ রোববার (১ মে) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা হলে রুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা ভালোবাসার ঈদ উপহার দিয়ে সন্মানিত করে এই ইমাম ও মুয়াজ্জিনদের। 

জানা যায়, ২০১৬ সালে গোয়ালন্দ উপজেলার কতিপয় মানবিক যুবক যারা পরিবারের সবার মুখে হাসি ফুটানোর জন্য, পরিবারের একটু সুখের আশায় বিদেশে থাকে তারা নিজেরা অসহায় মানুষ কে সাহায্য করার চিন্তা করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সহায়তা করলেও এবার তারা সিদ্ধান্ত নেয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কে সন্মানিত করার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা মুন্সি বলেন তারা সমাজের সন্মানিত মানুষ অথচ তারাই সমাজের সবচেয়ে অবহেলিত। তাদের জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের। 
 
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব রফিকুল ইসলাম বলেন এ রকল অনুষ্ঠানে থাকতে ভালো লাগছে। সমাজে আমাদের প্রদর্শক যারা ন্যায়ের পথ দেখান। সব কাজে ছুটি থাকলেও একজন ইমাম বা মুয়াজ্জিন নিয়মিত আজান দিচ্ছে এবং নামাজ পড়াচ্ছেন তারাই সমাজের অবহেলিত ও নির্যাতিত। তাদের সহায়তা করতে পারাটা সৌভাগ্যের। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ফোরামের এডমিন ও যুক্তরাষ্ট প্রবাসী সোহানুর রহমান সোহান। বক্তব্য রাখেন পূর্তগাল প্রবাসী কামাল এবং প্রবাসী ফোরাম গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক লুৎফর রহমান।

অনুষ্ঠানে প্রত্যেক ইমামকে একটি করে জুব্বা দেওয়া হয়। প্রত্যেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং প্রবাসী ফোরামের উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করেন। 

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত