ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রা : শিমুলিয়া থেকে অনায়াসে ঘরে ফিরছেন মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ১১:৪৯

ঈদযাত্রার শেষদিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ তেমন একটা নেই। যাত্রীরা ঘাটে এসে ফেরি, লঞ্চ, স্পিডবোট দিয়ে পদ্মা পাড়ি দিয়ে অনায়াসে গন্তব্যে চলে যাচ্ছেন।

প্রতিদিন ভোর ৬টা থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হলেও শেষ রাতে ঝড়-বৃষ্টির কারণে সোমবার (২ মে) ১৫ থেকে ২০ মিনিট পর পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

গত ৩ দিন শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ অনেকটাই ফাঁকা। ফলে‌ ভোগান্তি কমেছে এ পথে যাতায়াতকারীদের।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করছে। এসব যানবাহনে চড়ে নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষ।

এই ব্যাপারে শিমুলিয়া খাটের নদীবন্দর কর্মকর্তা মো. সোলাইমান জানান, শিমুলিয়া ঘাট থেকে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলছে। শেষরাতে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়া পর্যবেক্ষণ করে সকাল ৬টা থেকে লঞ্চ চলাচলের কথা থাকলেও ১৫ থেকে ২০ মিনিট পরে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। ঘাটে এখন তেমন যাত্রীর চাপ নেই।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ঘাট একেবারে স্বাভাবিক। ১০টি ফেরি চলাচল করছে। অপেক্ষমাণ কোনো গাড়ি নেই।

জামান / জামান

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!