ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১১:৪৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম মিয়া (৩০) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের সাবেক মেম্বার মৃত নুরুজ্জামানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সুনামগঞ্জ থেকে সাকিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১১টার দিকে উপজেলার পাগলা বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম গুরুতর আহত হন৷ আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেপরোয়াভাবে বাস চালানোয় এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করি এবং গুরুতর আহত অবস্থায় ফাহিম আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / জামান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন