ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাবির সার্বিক উন্নয়নে কাজ করতে চান রাসিক মেয়র


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ৩:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের দুষ্প্রাপ্য নিদর্শনগুলো সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা, কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং বোটানিক্যাল গার্ডেনের দুষ্প্রাপ্য ও বিপন্ন প্রজাতির গাছগুলো সংরক্ষণসহ অন্যান্য খাতে রাবিকে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি মেয়র রাবি উপাচার্যকে বলেন, রাজশাহী শহরে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের প্রাচীন পুঁথির পাণ্ডুলিপি ও পুরাকীর্তিগুলো সংরক্ষণ ও মিউজিয়ামের স্থান বৃদ্ধি করে দুষ্প্রাপ্য পাণ্ডুুলিপি প্রদর্শনের প্রয়োজনীয় উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। বর্তমানে মিউজিয়ামটিতে স্থান সংকুলান না হওয়ার কারণে ১৯ হাজারেরও বেশি পাণ্ডুুলিপির মধ্যে প্রায় ১৮ হাজার পাণ্ডুুলিপিই প্রদর্শন করা সম্ভব হয় না। দেশের প্রাচীনতম এই জাদুঘরটি সংস্কার ও পরিবর্ধন করে পর্যটক আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করতে চান সিটি মেয়র।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে দুষ্প্রাপ্য ও বিপন্ন প্রজাতির গাছগুলো সংরক্ষণ করে আন্তর্জাতিক মানের উদ্ভিদ গবেষণাগার হিসেবে গড়ে তুলতে সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছে সিটি করপোরেশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ১৬ একর আয়তনবিশিষ্ট বোটানিক্যাল গার্ডেনটি সংরক্ষণ করে জাতীয় ও আন্তর্জাতিক গবেষকদের আকৃষ্ট করার পাশাপাশি নান্দনিকতা ও সৌন্দর্য বৃদ্ধি করে বিনোদন পার্ক হিসেবে পর্যটক আকর্ষণ কেন্দ্র হিসেবেও গড়ে তোলার জন্য কাজ করবে সিটি কর্পোরেশন।

শুভেচ্ছা বিনিময়কালে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত