কাজ শেখা অনেক সম্মানের বিষয় : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি; এসবের দিকে বেশি নজর দিচ্ছি আমরা৷ খুব দরকার এগুলোর। সারা দুনিয়া ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাথে চলতে হলে আমাদেরও এগিয়ে যেতে হবে৷ কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টারের পাশাপাশি শান্তিগঞ্জে বিটাক হচ্ছে, আরেকটি ট্রেনিং সেন্টার হবে৷ এককথায় জনগণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সব ধরনের কাজ করব আমরা। বৃহস্পতিবার(৫ মে) বেলা ১১ টার দিকে শান্তিগঞ্জ উপজেলায় দুই মাস মেয়াদি কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করছেন। অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। তাদের কাজকে আমরা সম্মান জানাই। তবুও যদি তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান তাহলে তাদের কাজের অভাব হবে না। এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই৷ কাজ শেখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে ৩-৪ লাখ টাকা আয় করছেন ৷ কি সুযোগ আল্লাহ দিয়েছেন৷ নিজে নিজের কাজ না করলে সম্মান পাওয়া যায় না৷ নিজে কাজ করলে আত্মসম্মান থাকে। অন্ধের মতো চললে হবে না, পরের কথায় যারা চলে ছাড়া তারা অধম। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে, সেটা তোমাকেই বেছে নিতে হবে।
মন্ত্রী আরো বলেন, কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে ভুল বোঝায়- আমরা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলি৷ এটা মোটেও ঠিক নয়। আমরা সব সময়ই আল্লাহর কথা বলি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলি। কারণ, এটা আমরা আল্লাহর কাছে শিখেছি। আল্লাহ আমাদের শিক্ষক। তাই নিজের দেশের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে৷ যারা অসম্মান করে কথা বলে, তারা অধম৷ অন্য দেশের চেয়ে আমার দেশ খারাপ নয়। জাপান, আমেরিকা কিংবা সৌদি আরবই হোক; তাদের চেয়ে আমরা খারাপ নই। আমরা আমাদের সম্মান নিয়ে সারা পৃথিবীতে মাথা উঁচু করে আছি৷ কাজেই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক শাহনুর আলম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী , যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস প্রমুখ।
এমএসএম / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও