অপরাধমুক্ত তরুণ সমাজ গড়তে তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিশু-কিশোর ও যুবকদের মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। তাই পড়ালেখার সাথে সাথে শিশু-কিশোর ও যুবকদের শারীরিক ফিটনেস ধরে রাখতে তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে মাসব্যাপী অনূর্ধ্ব ৮ ও ১৬ শিশু-কিশোরদের ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পিং উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করেছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত ও সুস্থ জাতি গড়ার লক্ষ্যে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে রাষ্ট্র পরিচালনা করায় দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বনেতার পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে এ সনয় উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার (ভোলা) সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান