ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২২ দুপুর ১:৩২

ভোলার লালমোহনে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল জলিল সর্দার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জলিল সর্দার ওই ইউনিয়নের চরছকিনা গ্রামের মৃত রহমানী সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বোরহানউদ্দিনের দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল জলিল সর্দারকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ভোলা নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।

এদিকে, ওই বৃদ্ধকে ধাক্কা দেয়া মোটরসাইকেলের চালক সুমনও (৩৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে লালমোহন হাসপাতালে নিলে তাকেও ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। তবে এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই।

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত