ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মেয়ের বিয়ের দই কিনতে গিয়ে সড়কেই প্রাণ হারালেন বাবা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৫৩
মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে খানাপিনার আয়োজন চলছে। অতিথিরা সব অপেক্ষা করছেন। এ সময় আয়োজনে দইয়ের প্রয়োজন হওয়ার দই কিনতে বাজারে রওনা হন বাবা আবদুর রশিদ মাল। তবে সড়কেই তার প্রাণ কেড়ে নেয় বেপরোয়া গতির নসিমন। ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার বদরপুরের। নিহত আবদুর রশিদ মাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্দারবাড়ির মৃত ওয়াহেদ আলী মালের ছেলে।
 
তার বড় ভাই শাহাজাহান মাল বলেন, আবদুর রশিদ মাল চট্টগ্রামে সিএনজি চালাত। মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি এসেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিয়ের আয়োজনে আসা অতিথিদের জন্য দই কিনতে মোটরসাইকেলযোগে নাজিরপুর বাজারে রওয়ানা হয়। এ সময় মুসলিম বাজার এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আবদুর রশিদ মাল। 
 
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত