দৌলতদিয়ায় ৯ কিলোমিটার যানজট
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। মূলত শুক্রবার (৬ মে) রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ফলে প্রায় ৮-৯ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হচ্ছে যানবাহনকে।
শনিবার (৭ মে) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের সারি ৯ কিলোমিটারের বেশি। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ি রয়েছে বেশি।
অপরদিকে ঘাট এলাকায় যানজট এড়াতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৩ কিলোমিটার অংশজুড়ে পচনশীল পণ্য পরিবহনকারী ট্রাকের সারি রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারের লক্ষে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরি চলাচল করছে। এর আগে এই নৌপথে ২০টি ফেরি চলছিল। বর্তমানে ১১টি রো রো (বড়) ফেরি, ৮টি ইউটিলিটি (ছোট) ফেরি, দুটি টানা (ডাম্প) ফেরিসহ মোট ২১টি ফেরি চলাচল করছে। পাশাপাশি ২২টি লঞ্চ চলাচল করছে।
চুয়াডাঙ্গা থেকে আসা দিগন্ত পরিবহনের বাসের এক যাত্রী জানান, রোববার থেকে তার অফিস। তাই পরিবার নিয়ে গতকাল রাতেই চুয়াডাঙ্গা থেকে দিগন্ত পরিবহনের বাসে ওঠেন। রাতে এসে তিনি ঘাটে আটকে গেছেন। সকাল হলেও তিনি ঘাট থেকে ৩ কিলোমিটার দূরে রয়েছেন।
সোহাগ পরিবহনের চালক শহিদুল হক জানান, আমি ৬ ঘণ্টা ধরে ঘাট এলাকায় আটকে আছি। এখনো ফেরির দেখা পাইনি। গরমে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, আজ ছুটির শেষ দিন হওয়ায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনে চাপ বেড়েছে। বর্তমানে এই রুটে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে এই জট কেটে যাবে।
এমএসএম / জামান
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা