কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১২
চাঁদপুরের কচুয়ার গুলবাহার গ্রামে বিগত ৫ জানুয়ারির ইউপি নির্বাচন সংক্রান্ত শত্রুতার জের ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় অন্তত ১২জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় গুলবাহার গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী ইরানী বেগমকে আটক করেছে পুলিশ ।
হামলায় আহতরা হচ্ছে, গুলবাহার গ্রামের আব্দুর রাজ্জাক,কবির হোসেন,লিটন,শরীফ উদ্দিন ইসমাইল,রাসেল মজুমদার,আজাদ,ইসমাইল হোসেন,মহিবুল ইসলাম,তৌহিদ প্রমুখ। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক ও কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত বলেন, হামলাকারীরা এলাকায় নানান বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি এ কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করছি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে লিটন মিয়া মামলা দায়ের করলে ইরানী বেগমকে জেলহাজতে প্রেরন করা হয় এবং অপর আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন