তীব্র শ্রমিক সংকটের কবলে সাপাহারের কৃষকরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ও আকাশে গাঢ় ঘন কালো মেঘের ঘনঘটায় কামলা (শ্রমিক) সংকটে ক্ষেতের বোরো ধান নিয়ে দারুণ বিপাকে পড়েছেন নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এলাকার বোরো চাষিরা। শেষ পর্যন্ত মাঠের ধান সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বোরো চাষাবাদের প্রাক্কালে সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলজুড়ে পানি থাকায় এই অঞ্চলে বোরা ধান রোপণ করতে প্রতি বছর কৃষকের একটু দেরি হয়। সেজন্য এখানকার ধান কাটা-মাড়াই অন্যান্য অঞ্চলের তুলনায় একটু পরেই হয়ে থাকে।
জবই বিল এলাকার মাঠের ধান পরিপক্ক হতে একটু দেরি হওয়ায় সাপাহার উপজেলার ধান কাটা শ্রমিকরা দেশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজে লেগে পড়েছেন। বর্তমানে জবই বিল এলাকার মাঠের ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটার জন্য প্রস্তুতি নিলেও চরম কামলা (শ্রমিক) সংকটে পড়েছেন। এছাড়া প্রায় প্রতিদিনই আকাশে কাল মেঘের ঘনঘটা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদে ক্ষেতের ধান নিয়ে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে প্রত্যেক কৃষক নিজেদের ধান নিজে কাটার জন্য ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। সাপাহারে প্রতি ১০০ মণ ধান কাটায় জিন হিসেবে শ্রমিকরা পাচ্ছেন ২০ থেকে ২৫ মণ ধান।
উপজেলার মালিপুর গ্রামের কৃাষক আলমগীর হোসেন, কাশিতাড়া গ্রামের আবুল কাশেম, জবই গ্রামের কৃষক শাহজাহান জানান, বর্তমানে এই এলাকায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকটের কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষেতের ধান কাটা ও মাড়াই শুরু করেছি। সাপাহার উপজেলার জবই বিল এলাকা নিচু জমি হওয়ায় যে কোনো মুহূর্তে ঢলের পানিতে সমস্ত ধান তলিয়ে যেতে পারে- এই আশঙ্কায় তারা মাঠ থেকে আধাপাকা ধান কেটে নিচ্ছেন।
সাপাহার উপজেলা কৃষি দপ্তরের মতে, জবই বিল এলাকাসহ উপজেলায় এবার ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ৭০ থেকে ৮০ ভাগ পাকা ধান মাঠ থেকে কেটে নেয়ার জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের উপদেশ ও পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম।
জামান / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা