ফটিকছড়িতে চোরাইকৃত মোটরসাইকেলসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক
মোটরসাইকেল চুরির মামলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। একই সাথে তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক জনি দত্তকে (২২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার (৭ মে) রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত মানিকছড়ি উপজেলা বড়ডলু এলাকা থেকে ফটিকছড়ি ও মানিকছড়ি থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এসআই জিয়াউল হক জিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত মোটরসাইকেলসহ আমরা দুজনকে আটক করেছি। অভিযানে মানিকছড়ি থানা পুলিশ আমাদের সহযোগিতা করে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল চুরির সাথে আরো যারা জড়িত, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত মো. হারুনুর রশিদ বড়ডলু মুসলিমপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ৪নং তিনটহরী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জনি দত্ত তিনটহরী নাথপাড়ার রতন দত্তের ছেলে। তিনি তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ