যুবসমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ সকল অন্যায়-অপরাধ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।
রোববার (৮ মে) বিকেলে লালমোহন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব' জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টেরর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ বনাম বদরপুর ইউনিয়ন একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান