ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নতুন শিক্ষাক্রমে পরীক্ষার চাপ কম : শিক্ষামন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৫-২০২২ সকাল ৯:৫৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। সেখানে পরীক্ষার চাপ কম থাকবে। গতকাল রোববার (৮ মে) বিকেলে শেরপুরে মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বছর শেষে শিক্ষার্থীদের একসঙ্গে অনেক পরীক্ষা দিতে হয়, সেটার বোঝা কমাচ্ছি। প্রতিদিন কী শিখছে, তার মূল্যায়ন করা হবে। শেখাটা যেন আনন্দময় হয় এবং একজন শিক্ষার্থী তা যেন প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান, জেলা প্রশাসক মোমিনুর রশীদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জামান / জামান

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ