কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছে।
কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান তিনি।
জামান / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন