পাংশায় শ্বশুরবাড়িতে গুলিবিদ্ধ জামাতার মৃত্যুতে মামলা, শ্যালক ও স্ত্রী গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় সন্ত্রাসীদের গুলিতে আহত গোপাল বিশ্বাসের মৃত্যু হয়েছে। গত শনিবার (৭ মে) ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত গোপাল বিশ্বাসের বড় ভাই পরিমল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গোপাল বিশ্বাস উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মৃত বাদল বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় গত শনিবার নিহত গোপাল বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস বাদী হয়ে নিহত গোপাল বিশ্বাসের শ্যালক বিজন সরকারকে প্রধান আসামি ও গোপাল বিশ্বাসের স্ত্রী চায়না সরকারকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যে গতকাল রোববার (৮ মে) মামলার প্রধান আসামি বিজন সরকার ও চায়না সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পাংশা মডেল থানা পুলিশ।
নিহেতের ভাই পরিমল বিশ্বাস জানান, ঘটনার দিন পার্শ্ববর্তী ইউনিয়ন সরিষার বনগ্রাম (ভূমিহীন) পাড়ার শ্বশুরবাড়িতে অবস্থান করাকালে ওই বাড়িতেই গুলিবিদ্ধ হয় গোপাল বিশ্বাস। তার ভাই গোপাল বিশ্বাসকে তার শ্যালক বিজন সরকার গুলি করেছে। গুলি করার পর বিজন সরকার ও ভাই-বোন (নিহত গোপালের স্ত্রী) মিলে সেটার আলামত মুছে ফেলার চেষ্টা করে। তিনি এ ঘটনার সঠিক বিচার আশা করেন।
নিহত গোপাল বিশ্বাসের ১৩ বছর বয়সী একটি ছেলে ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনার মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপাল বিশ্বাসকে গুলি করা হয়। তাকে প্রথমে পাংশা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশস্কাজনক হওয়ায় ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে গোপাল বিশ্বাসের অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন