ফটিকছড়িতে বিয়েবাড়িতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বরের ছোট ভাইয়ের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের একটি বিয়েবাড়িতে বিদ্যুতায়িত হয়ে ওয়াহিদুজ্জামান তানভির (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তানভির উপজেলার খিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তওহিদুজ্জামানের ছেলে। রোববার (৮ মে) দুপুরে তার মেজ ভাইয়ের বিয়েপরবর্তী দিনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ।
জানা যায়, রোববার দুপুরে তানভির পুরাতন ঘরে ফ্যান লাগানোর জন্য তার প্লাস নিয়ে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকের। এ সময় তার বাবা মসজিদ হতে নামাজ পড়ে বাড়ির আঙিনায় প্রবেশ করলে ছেলেকে মাটিতে পড়া অবস্থায় হাতে প্লাস ও বৈদ্যুতিক তার দেখে সুইচ বন্ধ করেন। সাথে সাথে পরিবারের সবাই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তানভিরের এমন মর্মান্তিক মৃত্যুতে বিয়ের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ