ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পাহাড়ি ময়না পাখি উদ্ধার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ২:৩
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন বিভাগের অভিযানে ৩টি পাহাড়ি ময়না পাখি শিকারিদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মে) সকালে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিমের (১২) কাছ থেকে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগের লাঠিটিলা বিট কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন। এ সময় শিকারি ফাহিম আর কোনোদিন পাখি শিকার করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান।
 
বন বিভাগ সূত্রে জানা যায়, লাঠিটিলা সংরক্ষিত বনের সেগুন বাগানের একটি গাছে বাসা বাঁধে একটি পাহাড়ি ময়না পাখি। এক সপ্তাহ আগে পোষার জন্য বাসায় থাকা তিনটি ছানা নিয়ে যায় স্থানীয় ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিম (১২)। তখন চোখ না ফোটা পাখির ছানাগুলোর বয়স ছিল মাত্র পাঁচ দিন। বিষয়টি বন বিভাগের নজরে গেলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় বিট কর্মকর্তা সালাহ্ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ময়নার ছানাগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসে। পরে পাখির ছানাগুলোকে প্রাথমিকভাবে দেখাশোনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশকর্মী স্বেচ্ছাসেবী খোর্শেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়।
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মী খোর্শেদ আলম বলেন, খবর পেয়ে বন বিভাগের সহায়তায় পাখিগুলোকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখাশোনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে পরিচর্যার জন্য পাখিগুলোকে আমার কাছে দেয়া হয়েছে। 
 
লাঠিটিলা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন বলেন, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী স্যারের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ময়নার ছানাগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসি। এ সময় শিকারি ফাহিম আর কোনোদিন পাখি শিকার করবেন না বলে মুচলেকা নেয়া হয়েছে।
 
এ সময় তিনি আরো বলেন, পাখির ছানাগুলোকে প্রাথমিকভাবে দেখাশোনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়েছে।
 
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী তিনটি পাহাড়ি ময়না পাখির ছানা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী