ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহন লঞ্চঘাটের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ৪:২০
ভোলার লালমোহনের নতুন লঞ্চঘাটে স্টিল জেটি স্পাড স্থাপন ও কার্গোশেড নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল ডিভিশনের আয়োজনে সোমবার (৯ মে) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নস্থ বেড়ির মাথা এলাকায় নতুন লঞ্চঘাটের এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। 
 
লঞ্চঘাটে স্টিল জেটি স্পাড স্থাপনের মাধ্যমে ঢাকা-বরিশাল থেকে নৌপথে লালমোহনে আসা সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচলের সূচনা হবে।
 
বিআইডব্লিউটিএর বরিশাল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত