চাকরির দাবিতে ঝিনাইদহে ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী ছাত্রের আমরণ অনশন
শাহিন আলম তীব্রমাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী এক মেধাবী যুবক। এসএসসি থেকে অনার্স পর্যন্ত তার রেজাল্টে সাফল্যের পালক। অদম্য হার না মানা এই যুবকের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। পিতা আব্দুল কাদেরের দুই সন্তানের মধ্যে শাহিন আলম ছোট। তার বড় ভাই সাইদুর রহমান সুজন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পিতার টানাটানির সংসারে অভাব-অনটন লেগেই রয়েছে।
শাহিন আলম ২০১৩ সালে জিপিএ ৪.০০ ও ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৫৮ পেয়ে নিজ যোগ্যতাবলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ভর্তি হন। ২০১৯ সালে তিনি অনার্স পাস করে মাস্টার্সে অধ্যায়নরত। এখন তার বয়স ২৫ বছর। অভাবের সংসারে শাহিন আলম এখন হাল ধরতে চান। এজন্য তার দরকার একটি সরকারি চাকরি। তাই প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও দৃষ্টি কামনার জন্য বসেছেন অনশনে। ঝিনাইদাহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার সকাল ৯টা থেকে শাহীন আলম আমরণ অনশন শুরু করেছেন। তাকে সমর্থন ও তার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনেক পথচারী সহমর্মিতা জানাচ্ছেন। সকলেই শাহিন আলমের একটি সরকারি চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন।
শাহিন আলম জানিয়েছেন, চাকরি না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। এতে যদি তার মৃত্যু হয় তবুও তিনি পিছপা হবেন না। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি হ্যান্ড মাইক নিয়ে তিনি তার আবেদন জানাচ্ছেন।
তার ভাষ্য, সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে কেউ চাকরি দিচ্ছেন না। শাহীন আলমের প্রশ্ন- চাকরি যদি নাই হবে তাহলে কেন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ দিল?
শাহীন আলম লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।
শাহীন আলম বলছেন, তার সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে, অথচ সব্বোর্চ ডিগ্রি নিয়েও চাকরিতে ঢুকতে পারছেন না। তিনি বলেন, সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা (১)-এ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা রয়েছে- ‘’প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তার প্রতি বৈষম্য করা বা তাকে বাধাগ্রস্ত করা যাবে না।’
বিভিন্ন দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন শাহিন আলম।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!