গাজীপুরে লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রসাশন
ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রসাশন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকেই যাত্রীবাহী কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি মানছেন না তারা । বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
তবে লকডাউনের মধ্যেই গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৬০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮ জনে। জেলায় মোট ১২ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুভাশীস ধর বলেন, কোনাবাড়ী চেকপোস্ট দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পণ্য এবং যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ী প্রবেশ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে পণ্য পরিবহনের গাড়ি ছাড়া কোনো গাড়ি গাজীপুর বা ঢাকার ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ব্যক্তিগত গাড়িগুলো ফিরিয়ে দেয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied