মা পদক পেলেন ফটিকছড়ির রওশন আকতার
বিশ্ব মা দিবস উপলক্ষে সেরা ১৫ মাকে সম্মাননা দিয়েছে ঢাকা আলী-রুপা ফাউন্ডেশন। গত রোববার রাজধানী ঢাকার রিজেন্সী হোটেল রিসোর্টে এক অনুষ্ঠানে মায়েদের হাতে ‘মা পদক-২০২২’ তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা এবং চলচ্চিত্র অঙ্গনের আম্মাজান খ্যাত জীবন্ত কিংবদন্তি শবনম।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ওমান প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইমরান হোসেনের মা রওশন আকতার। সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বশরের সহধর্মিণী রওশন আকতার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। সন্তানদের প্রত্যেকে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হতে শিক্ষালাভ করে স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।
মা পদক-২০২২ পাওয়ায় রওশন আকতারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ টিপু সুলতান বলেন, সন্তানের জন্য মায়ের অন্তরই হচ্ছে মমতার সুশীতল ছায়াময় বসতি। বিশাল পৃথিবীর আকাশকে কাগজ ও সাগরকে কলম করে লিখলেও মায়ের ভালোবাসার সিকিটুকু প্রকাশ পাবে না।
মাকে নিয়ে গর্বিত, আবেগাপ্লুত আরেক সন্তান মুহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রবাসে মাকে খুব খুব মিস করি। আমার মা আমার আদর্শ। যে মায়ের কষ্টের বদৌলতে আজ আমি এ ধরণীর অফুরন্ত সৌন্দর্য অবলোকন করছি, সেই মা আজ সম্মাননা পাওয়ায় আমি গর্বিত, আনন্দিত।
মা পদক-২০২২ পাওয়ায় আবেগাপ্লুত রওশন আকতার বলেন, মায়ের স্পর্শেই সন্তান পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। সকল ধর্মই মায়ের মর্যাদাকে উচ্চাসীন করেছে। তাই সকল সন্তানের কাছে অনুরোধ, বৃদ্ধ বয়সে মা-বাবারা যখন অবুঝ শিশুর মতো হয়ে যায়, সে সময় যেন তাদের যথাযথ দেখাশোনা ও সেবা-যত্ন করা হয়।
এ সময় তিনি মায়েদের সম্মাননা দেয়ার জন্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ