উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী মিল্টনসহ তার সহযোগী রাকিব ও জীবন মুখোশধারী দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গফরগাঁও পৌর শহরের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা মৎস্যজীবী লীগের সদস্যসহ তার দুই সহযোগীকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে। সোমবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী মিল্টন তার দুই সহযোগী রাকিব ও জীবনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের রেলব্রিজ এলাকায় কয়েকজন মুখোশধারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের ওপর হামলা করে। এতে মিল্টন ও রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় মুখোশধারীরা মিল্টনকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায়, হাতে ও দুই পায়ে গুরুতর জখম করে। জীবন ও রাকিবকেও পিটিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মিল্টনের পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied