ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে ফতুল্লা শিহাচর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আনোয়ার মিয়ার সেমি-পাকা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ফিসার আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পেছনে গ্যাস লাইনের রাইজারের লিকেজ থেকে ভোর ৫টায় আগুন লেগে বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা আনোয়ার হোসেন, তার স্ত্রী রোজিনা বেগম, দুই শিশু ছেলে রোহান (১৫) ও রোমান (১২) দগ্ধ হন।
তিনি আরো জানান, আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন