মান্দায় চেয়ারম্যান মতিনের উদ্যোগে অসহায় কৃষকের ধান কর্তন
নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যান মতিনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে দেড় শতাধিক কর্মী নিয়ে প্রতিবন্ধী, অসহায় কৃষক ও মসজিদের জমির ধান কর্তন করে দেয়া হয়েছে। অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল উপজেলার ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার (১০ মে) দিনব্যাপী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল স্বেচ্ছাশ্রমে তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বৃষ্টিতে হেলে পড়া প্রতিবন্ধী, অসহায় কৃষক ও মসজিদের জমির ধান কর্তন করে দেন।
এ বিষয়ে প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে আমার ইউনিয়নের কৃষকদের দুরঅবস্থা দেখে আমার খুব কষ্ট লেগেছে। এছাড়া শ্রমিকের মূল্য ৭০০-৮০০ টাকা হওয়ার কারণে গরিব কৃষকরা ধান কাটাই-মাড়াই করতে পারছেন না। সে কারণে আমি চেয়ারম্যান হিসেবে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেড় শতাধিক কর্মী নিয়ে ধান কাটার কাজে লাগিয়েছি। এর ফলে অনেক অসহায় কৃষক উপকৃত হবেন। কৃষকদের কষ্ট লাঘবের জন্য আল্লাহর নিকট দোয়া করেছি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকদের জন্য ধান কাটার এমন উদ্যোগ গ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আগামীতে অসহায় কৃষকদের সার্বিক সহযোগিতায় পরিষদ ও আমার পক্ষ থেকে কাজ করে যাব।
উপকারভোগী স্থানীয় কৃষকরা জানান, স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেয়ার জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে অনেক ধন্যবাদ । এভাবে তিনি যেন সারাজীবন কৃষকের পাশে থেকে কাজ করে যেতে পারেন, সে দোয়া করি।
চেয়ারম্যানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি আমি শুনেছি। যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কৃষকদের ধান কেটে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে