প্রধানমন্ত্রীর ঘর বণ্টনে পটিয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর বন্টনে এক আ'লীগ নেতার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত চৌধুরীর স্ত্রী সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহের বিরুদ্ধে অনিয়ম,দুনীর্তিসহ বিভিন্ন অভিযোগ তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন সুর্বনা দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিমের স্ত্রী কানিজ ফাতেমা, চেয়ারম্যানের মা মজুনা বেহম, মেজবাহ উদ্দিন, ইমতিয়াজ উদ্দিন।
লিখিত বক্তব্যে সুর্বনা দাশ বলেন, হাইদগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের জন্য ৪০টি ঘর উপহার দিয়েছেন। এ ঘর বন্টনে দরিদ্র মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। যারা টাকা দিতে পারেনি তাদের তালিকা থেকে বাদসহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করেন এবং কৌশলে দরিদ্র মানুষের থেকে টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হলে আ'লীগ নেতা জিতেনকে দলীয় পদ থেকে সরিয়ে নেওয়া হয়। জিতেন পদ হারানোর পর থেকে এলাকায় জায়গা দখল থেকে শুরু কিশোর গ্যাং এর মাধ্যমে নানা অপরাধে জড়িয়ে পড়েন। গত ২৯ এপ্রিল একটি অনুষ্ঠানে জিতেনকে পেয়ে ক্ষুব্ধ লোকজন লাঞ্ছিত করেন। এ ঘটনার খবর পেয়ে ২০ মিনিট পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমসহ ঘটনাস্থলে ছুটে যায়।
পরর্বতীতে সুর্বনার স্বামী ইন্দ্রজিত চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে থানায় একটি মিথ্যা মামলা দায়েন করেন। জিতেনের গন্ডাবাহিনীর হাতে এলাকার লোকজন জিম্মি। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলা, হুমকি ধমকি দেওয়া হয়। গত ২৯ এপ্রিল দেশের আলোচিত ঘটনা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে নির্মম নির্যাতন ও মারধরের ঘটনায় ৩০ এপ্রিল পটিয়ার হাইদগাও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীনসহ দুইজনকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহর ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন, তার ছেলে মুসফিক উদ্দীন ওয়াসি(২৪), রবিউল হোসেন রবি(৩৪), সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত চৌধুরী লিও(৪৫), মোহাম্মদ সাকিব(২৪), হাকিম(২১)সহ। ঘটনার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি