ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের ইউপি সদস্যর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৪:৩৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউপি সদস্য মোহাম্মদ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা অগ্নি সংযোগ করার অভিযোগ পাওযা গেছে। অগ্নি সংযোগের ঘটনায় ইউপি সদস্য মোহাম্মদ আলীর পিতা বীরমুক্তিযোদ্ধা গাজী আবুল কাশেম বাদী হয়ে ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ করেন।  অভিযোগ সূত্রে জানায়, উপজেলার কাশিয়াইশ ইউপির ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ আলী নির্বাচিত হওয়ার পর পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম(২৭) বিভিন্নভাবে হত্যার হুমকি এবং পরিষদে বসতে না দেয়া ও পরিবার এবং সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত ২২ মে ইউপি সদস্য মোহাম্মদ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করেছে মনে করে রাতে এম এম টিম্বার স মিলে সাইফুল ইসলাম(২৭) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অগ্নি সংযোগ করে। এলাকাবাসীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধার পরিবারটিকে থানায় মামলা করার অনুরোধ করেন। এ ঘটনায় ইউপি সদস্যর পিতা বীরমুক্তিযোদ্ধা গাজী আবুল কাশেম বাদী হয়ে গত ২৩ এপ্রিল সাইফুল ইসলাম(২৭), কফিল উদ্দীন(২৪), মোহাম্মদ সাজ্জাদ(২৫), নুরুল আলম প্রকাশ মনাইয়া(২৭), সাইফু(২৭), মোহাম্মদ ইফতেখার(২২) কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পটিয়া থানায় অগ্নি সংযোগের অভিযোগ করেন।  ঘটনার পর বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হককে মুক্তিযোদ্ধার পরিবারকে জানানো হলে পটিয়া থানা পুলিশ যাবতীয় আইনীয় সহায়তা দিবে বলে আশ্বাস দেন। ঘটনায় জড়িতরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর থানায় অভিযোগ করার এখনো পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়া এবং আসামিদের প্রকাশ্যে হুমকিতে মুক্তিযোদ্ধা গাজী আবুল কাশেমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, অগ্নি সংযোগের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করার দাবি জানান, কোন সন্ত্রাসী কিশোর গ্যাং সদস্যদের আশ্রয় পশ্রয় দেয়ার প্রশ্নই আসে না বলে জানান। 
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, আসামিদে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির