ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পাংশায় বঙ্গবন্ধু ১০০ জাতের ধান চাষে লাভের আশা কৃষকের


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১০-৫-২০২২ বিকাল ৬:১০

মেধাবী প্রজন্ম গড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বঙ্গবন্ধু ১০০ জাতের পুষ্টি সমৃদ্ধ ধান। অন্য ধানের তুলনায় আগাম জাতের এই ধানে জিংক, প্রটিনসহ পুষ্টি উপাদান রয়েছে অনেক বেশি। এই চালের ভাত খেলে শিশুর গড় উচ্চতা, বুদ্ধিমাত্রা ও স্টেমিনা বৃদ্ধি পাবে। গর্ভবতী মায়েদের দেহের জিংকের চাহিদা পুরণ করবে। এমনটাই প্রত্যাশা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট।
ইপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলায় এবারই প্রথম প্ররিক্ষামূলোক ভাভে দেড় একোর জমিতে এই ধান চাষ করা হয়েছে। পুষ্টি সমৃদ্ধ এই ধান প্রতি হেক্টর জমিতে ৬.৬৬ টন ফলন হয়েছে। তবে এই ধানে এর চেয়ে আরো বেশি হয়। এ বছর পানির সমস্যা থাকায় ফলন কম হয়েছে। উপজেলায় নতুন জাতের বঙ্গবন্ধু ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।
উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের কৃষক মোঃ ইসলাম শেখ বলেন, প্রতিকূল আবহাওয়া এই ধানের আবাদে সার, সেচ ও কীটনাশক খরচ হয়েছে অনেক কম। ধান অনেক সরু। খেতেও অনেক সুস্বাদু। বাজারে প্রচলিত চালের তুলনায় চাহিদা এবং বাজার দর বেশি পাওয়া যাবে। আগাম জাতের এই ধানের আমরা অনেক খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, প্রচলিত ধানে সাধারণত কার্যকরী কুঁশি ১৮ টি থাকে। কিন্তু বঙ্গবন্ধু ধানে কার্যকরী কুঁশির সংখ্যা ৩০টি। এ কারণে এ ধানের ফলন বেশি। এ ধানের আবাদ করে কৃষক প্রতি বছর চাষাবাদের জন্য বীজ সংরক্ষণ করতে পারবে। এ ধান চাষে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন উপজেলার কৃষক।
তিনি আরো বলেন, এ বছর আমরা পরীক্ষামূলক ভাবে এই নতুন জাতের (বঙ্গবন্ধু ১০০) ধান উপজেলার কিছু কৃষককে দিয়েছিলাম। তাদের ফলন ভালো হওয়ায় উপজেলার অন্য কৃষকদের মাঝেও এই ধান চাষাবাদের আগ্রহ বেড়েছে। আগামীতে উপজেলায় নতুন এই ধানের ব্যাপক চাষাবাদ হবে এবং কৃষক লাভবান হবে বলে তিনি আশা করছেন ।

 

এমএসএম / এমএসএম

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন