ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ১০:১২

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দুই দিন পর কাজে যোগদান করেছেন আলোচিত ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মঙ্গলবার (১০ মে) কাজে যোগদানের পর ৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি ট্রেনে দায়িত্ব পালনকালে বিনা টিকিটের যাত্রীদের জরিমানার মাধ্যমে এই টাকা আদায় করেন।

টিটিই শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ঈশ্বরদী স্টেশন থেকে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করি। আমার সঙ্গে আরও তিনজন দায়িত্ব পালন করছেন। ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রাত ৯টা পর্যন্ত ২৯ হাজার টাকা আদায় করা হয়েছে। বর্তমানে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে আছি। ট্রেনটি রাত ১২টার দিকে ঈশ্বরদী পৌঁছাবে।

গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি কেবিনে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণামাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। গত রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই টিটিই শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। নিজ ক্ষমতাবলে টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম।

একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সোমবার পুনর্বহালের অফিস আদেশ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের টিটিই হেডকোয়ার্টারে স্বপদে যোগদানের আবেদনপত্র জমা দেন শফিকুল ইসলাম। আবেদন গ্রহণের পর মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন। 

জামান / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা