পটিয়ায় জমির বিরোধ নিয়ে মারামারি মামলায় দুই ভাইয়ের কারাদণ্ড
পটিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে মারামাররি করায় আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমান নামে দুই ভাইকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত সোমবার বিকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট বিশ্বেশ্বর সিংহ এ রায় দেন। আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমান পটিয়া থানার উত্তর গোবিন্দারখীল এলাকার মৃত আব্দুস ছত্তারের ছেলে। মামলা সুত্রে জানা যায়,বাদী শামসুল আলম ও আসামীদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে ২০১৪ সালের ১০ নভেম্বর দণ্ডপ্রাপ্ত দুই আসামীসহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রসহ বাদীর বসত ভিটায় প্রবেশ করে, বাদী ও তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর ও হুমকি প্রদর্শন করেন। এতে বাদীসহ পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শামসুল আলম বাদি হয়ে সি.আর. মামলা-৩৪৭/১৫ দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে বিচারিক আদালত রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন জানান,বাদী শামসুল আলমের দায়ের করা মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত (পটিয়া) ৩২৩ ও ৪২৭ ধারায় আসামী আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমানকে ২ মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা আপন দুই ভাই।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি