ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চমেক হাসপাতালের সুনাম ক্ষুন্ন করছে ব্লাড ব্যাংকের তাকবীর!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ১২:৩৪

ব্লাড ব্যাংক থেকে প্রাইভেট ব্লাড ব্যাংকে রক্ত পাচারের অভিযোগে এক বছর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাকবীর হোসেনকে ব্লাড ব্যাংক থেকে প্রশাসনিক ব্লকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু পরিচালকের বদলির সুযোগ নিয়ে গত জানুয়ারিতে পুনরায় ব্লাড ব্যাংকে ফিরে আসেন তিনি। ফলে তাকবীরের পুরনো স্বভাব কে ঠেকাবে প্রশ্ন দেখা দিয়েছে।
চমেক হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে প্রাইভেট ব্লাড ব্যাংকগুলোয় রক্ত পাচার এবং চমেক হাসপাতালের বিভিন্ন টেন্ডারবাজিতে কর্মচারীদের জড়িত থাকা নিয়ে তোলপাড় চলছে। তাকবীর হোসেনকে ব্লাড ব্যাংক থেকে সরিয়ে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ  অনিয়মের সুরাহা করতে চেয়েছিল। কিন্তু তাকবীর হোসেন পুনরায় ব্লাড ব্যাংকে ফিরে আসায় এই শাখায় নতুন করে অনিয়মের অভিযোগও ওঠা শুরু হয়েছে।
চিকিৎসক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাকবীর হোসেনের নেতৃত্বে রক্ত পাচারের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে চমেক হাসপাতালে। গত ২৫ নভেম্বর তাকবীর হোসেনকে

দুর্নীতি দমন কমিশনে (দুদক) চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে  ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এতে চমেক হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে কর্ণফুলী ব্লাড ব্যাংকে রোগি বাগিয়ে নেয়াসহ নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগ উঠেছে, তাকবীর হোসেন চমেক হাসপাতালের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম নামের একটি প্রকল্পে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি সংস্থা (এনজিও) দ্বারা প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হয়। ওই এনজিও কার্যক্রমকে সরকারি চাকরি দেখিয়ে বিভাগীয় প্রার্থী হিসেবে চমেক হাসপাতালে চাকরির জন্য আবেদন করেন তাকবীর হোসেন। নিয়োগ বিজ্ঞপ্তির ০১ (এক) এর (ঙ) এবং ০৫ (পাঁচ) নং শর্তাবলী মোতাবেক ১৮-০৮-২০১১ ইংরেজি  তারিখে সংশ্লিষ্ট কর্মচারীর বয়স (১৮/০৮/২০১১ - ০১/১০/১৯৮০) ৩০ বছর ১০ মাস ১৭ দিন, অর্থাৎ বয়স: ১০ মাস ১৭ দিন বেশী।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা পার হলেও বিভাগীয় প্রার্থী দেখিয়ে তাকবীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে চমেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ের কাগজপত্র জাল জালিয়াতির অভিযোগ ওঠে। ২০১১ সালের ৮ আগষ্ট  (স্মারক নং-চমেকহা/ডিএনএ/২০১১/২২) চমেক হাসপাতালের পরিচালকের প্যাড ব্যবহার করে তাকবীর হোসেনকে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রত্যয়নপত্র দেন তাকবীরের আপন বড় ভাই ডা. মো.আবুল হোসেন। তবে ওই ভুয়া প্রত্যয়নপত্রে চমেক হাসপাতালের পরিচালকের কোনো স্বাক্ষর ছিল না। ডা. আবুল হোসেন বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সংযুক্তিতে কর্মরত।
অভিযোগ রয়েছে, বড় ভাইয়ের তৈরি করা জাল জালিয়াতির মাধ্যমে তাকবীর হোসেন এই চাকরি বাগিয়ে নেন। তৃতীয় শ্রেণির চাকরি পেয়েই নানা তদবিরের মাধ্যমে তিনি ব্লাড ব্যাংকে যোগ দেন। এর পরই চমেক হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত পাচারের অভিযোগ উঠতে থাকে। এ নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তাকবীর হোসেনের বয়স জালিয়াতির মাধ্যমে নিয়োগসহ ব্লাড ব্যাংকের রক্ত পাচারের বিষয়টি তদন্ত করে চমেক হাসপাতালের পরিচালককে প্রতিবেদন দেয়। সদ্য চাকরিচ্যুত দুদকের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন এই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকবীরকে জিজ্ঞাসাবাদ করেন। শরিফ উদ্দীনের বদলির পরবর্তী ৯ মাসে এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তদন্তের পরও বিভাগীয় ব্যবস্থা কিংবা দুদক থেকে কোনো মামলা না হওয়ায় রক্ত পাচারের চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। পুরো বিভাগটিই জিম্মি হয়ে আছে তাকবীরের কাছে। এর আগেও ২০১৫ সালের ২৫ মার্চ চট্টগ্রাম মেডিকেলে ৯ ডাক্তার এবং তাকবীর হোসেনসহ ২০ জনের বিরুদ্ধে দুদক নিয়োগ বাণিজ্যের বিষয়ে মামলার সুপারিশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছিল অফিস সহকারি মো.তাকবীরের পরীক্ষার খাতা কাটাকাটি করে অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়া হয়েছে। 
অভিযোগ রয়েছে, মোঃ তাকবীর হোসেন এতই প্রভাবশালী যে, স্বাস্থ্য অধিদপ্তরসহ চমেক হাসপাতালে তার বিশাল সিন্ডিকেট রয়েছে যার প্রভাবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। 
বর্তমানে সংবেদনশীল এই বিভাগের ভাবমূর্তি নিয়ে সেখানকার অন্য কর্মকর্তা ও কর্মচারীরা শঙ্কায় আছেন বলে জানান। 
এব্যপারে চট্টগ্রাম স্বাস্থ্য খাতের দুর্নীতি তদন্ত টিমের প্রধান ও দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্য়ালয়ের উপ-পরিচালক মো. আতিকুল আলম অফিসে গিয়ে কথা বলার অনুরোধ জানান।
তাকবীরের অনিয়মের ব্যপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে বদলী ও পদায়ন কমিটির সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ডাঃ আহমেদুল কবিরের মোবাইলে কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির