খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলার লালমোহনের বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মো. আখের আলীর ছেলে।
সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন। তারা ঢাকায় থাকতেন। ঈদের তিন দিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি (আকলিমা)। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন।
তিনি এরা জানান, বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এ সময় অসাবধানতাবশত নদীপাড়ের ডোবায় পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের বাবার সাথে কথা হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied