কুলাউড়ায় গভীর রাতে সিঁদ কেটে শিশু চুরি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাতে ঘরের সিঁদ কেটে ৩ বছরের একটি শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা লিজা আক্তারকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একউ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সাথে। মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে দুই বছর ধরে ছোট ছেলে মাহিনকে (৩) বসবাস করছেন। মঙ্গলবার রাতে ওই বাড়ির বসতঘরে সিঁদ কেটে দুর্বৃত্তরা শিশু মাহিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচিও করেন। পরে ঘরের বাইরে একজনের পায়ের একটি জুুতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লোকজনের হাতে ধরা পড়ার ভয়ে চোর জুতা ফেলে পালিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ঈসমাইল হোসেন জানান, এ বিষয়ে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিভিন্নভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিশুটির মা লিজা বেগম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি মাহিনকে নিয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে ঘরে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সিঁদ কাটা দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে পরিবারের সবাই এসে দেখতে পান সিঁদ কেটে শিশু মাহিনকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শিশুটিকে উদ্ধারে পুরো টিম কাজ করছে। এরই মধ্যে বেশকিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ