গফরগাঁওয়ে রেলওয়ে জমির দখলমুক্ত অভিযান
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলের জমি থেকে অবৈধ দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট, পাকা, সেমি-পাকা বসতভিটাসহ প্রায় অর্ধ শতাধীক বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১০টা থেকে চামড়া গুদাম রেলক্রসিং এলাকায় অভিযান শুরু করে শিবগঞ্জ রেল গেইট এলাকা পর্যন্ত উদ্ধার অভিযান করা হয়।রেলওয়ে পুলিশের সঙ্গে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে পুলিশ ও আরএনবি।
এসময় রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি)কাবেরী রায়ের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, অনেক দিন ধরে জায়গা খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কেউ তোয়াক্কা করেনি। প্রায় ২ একর জায়গার ওপর দীর্ঘ দিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছে দখলদাররা।বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ২ একরের অধিক রেলের জমি উদ্ধার করা হয়।
রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ জানান,মুজিব বর্ষ উপলক্ষে রেলওয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। যাত্রীদের নিরাপত্তা সার্থে কেউ রেলওয়ে ষ্টেশনে বিনা টিকেটে প্রবেশ করতে পারবে না। অবৈধ স্থাপনার মালিকদের আমরা নোটিশ দিয়েছিলাম। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied