পটুয়াখালী ৫টি ইউপি নির্বাচনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ২৭জন
অবশেষে দীর্ঘ প্রায় একযুগ পর চলতি বছরের ১৫ জুন পটুয়াখালী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে।এ নির্বাচনে সদর উপজেলার কালিকাপুর, জৈনকাঠী, লাউকাঠী, ইটবাড়িয়া ও মৌকরন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের (নৌকা) মনোয়ন প্রত্যাশায় মোট ২৭ জন প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৃথক পৃথক ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ শাখার তৃণমূলের যাছাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া) এর সঞ্চালনায় পৃথক ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু, জেলা আওয়ামীলীগ নেতা কুদ্দুস মৃধা, সাবেক অধ্যক্ষ সৈয়দ বাবর, সাবেক অধ্যক্ষ মো.দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, গাজী হাফিজুর রহমান সবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, এ্যাডভোকেট হারুন অর রশিদ, এ্যাডভোকেট ওবায়দুল, লোহালিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট কবির হোসেন তালুকদার, সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সৈয়দ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মাস্টার, প্রচার সম্পাদক উত্তম বসু, তোফাজ্জেল মৃধা, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ওয়াজেদ গাজী প্রমুখ।
সভায় উপস্থিত ইউনিয়ন শাখা সমূহের আওয়ামীলীগের নেতা-কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগের (নৌকা মার্কা) মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র জমাদানকারী কালিকাপুর ইউনিয়নের ৪ জন, জৈনকাঠী ইউনিয়নে ৯ জন, লাউকাঠী ইউনিয়নে ৪ জন, ইটবাড়িয়া ইউনিয়নে ৫ জন ও মৌকরন ইউনিয়নে ৫ জনসহ মোট ২৭ জনের মনোনয়নপত্র কেন্দ্রীয় নির্বাচন বোর্ডে প্রেরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর নিশ্চিত করছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কালিকাপুর ইউনিয়নে ৪ জন হলেন মো. শহিদুল ইসলাম খান, মোসাঃ সালমা জাহান, মোঃ সিদ্দিকুর রহমান ও এ্যাডভোকেট মো. দেলেয়ার হোসেন। জৈনজাঠী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৯ জন হলেন মো. মিজানুর রহমান, এ্যাড. সৈয়দ মোহাম্মদ মোহসীন, এ্যাড.মো. শহিদুল ইসলাম মৃধা, সৈয়দ মেহেদী হাসান সেহেল, মো.আ. মান্নান হাওলাদার, মো. শহিদুল ইসলাম তালুকদার, মো. আঃ জলিল শিকদার, সৈয়দ কুদ্দুস, মিলন মৃধা। লাউকাঠী ইউনিয়নে ৪ জন হলেন আবুল বাশার সোহাগ, মো. নজরুল ইসলাম বাবুল, এড. আশিষ কুমার চক্রবর্তী, মো. মনির বাদশা। ইটবাড়িয়া ইউনিয়নে ৫ জন হলেন মো. ফরিদ সিকদার, মো.মোজাম্মেল হক, এ্যাড. মো. মাহামুদুল হাসান, আব্দুস সোবাহান হাওলাদার ও মো. মিজানুর রহমান। মৌকরন ইউনিয়নে ৫ জন হলেন মো. শামিমুজ্জামান কাসেম, একেএম বশির উদ্দিন, কাজী ইসরাত হোসেন বাদল, কাজী রাইসুল ইসলাম সেলিম ও মো. ফরিদ আহমেদ আবির
এমএসএম / এমএসএম
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
Link Copied