ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইভিএম বুঝি না, একটা কথাই বুঝি এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১:২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম-টিভিএম বুঝি না, এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো নির্বাচন নয়।
 
লালমনিরহাটে স্বাধীনতার ৫০ বছরপূর্তির সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি বলেন, এই র‌্যালির মাধ্যমে সারাদেশে আজ থেকে গণতন্ত্রের নতুন যাত্রার সূচনার হলো। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।
 
মির্জা ফখরুল বলেন, এই ফ্যাসিবাদী সরকার আমাদের ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। এই সরকারের আমলে দেশের কোনোকিছুই নিরাপদ নয়।
 
স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করে। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুম্মামান সামুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিএনপি মহাসচিব বিকেলে জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার