বোরোর বাম্পার ফলন, কাটা-মাড়াইয়ে ব্যস্ত চাষিরা
কুড়িগ্রামের উলিপুরে বোরোর বাম্পার ফলনে চাষিরা মাড়াইয়ে ব্যাস্ত সময় পার করছেন। বোরো ক্ষেতে কোনো রোগবালাই না থাকা ও অনুকূল আবহাওয়া থাকায় এবার ফলন ভালো হয়েছে। কখনও রোদ আবার কখনও বৃষ্টি, তার পরও বসে নেই ধানচাষিরা। শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। বোরো চাষিরা ব্যস্ত সময় পার করছেন নতুন ধান ঘরে তোলার কাজে। বর্ষার পানি আকাশ থেকে ঝরার আগেই তারা তাদের কষ্টার্জিত ধান ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছেন। অনেকে ধান কাটার জন্য শ্রমিক না পেলেও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটা শুরু করেছেন।
চলতি বর্ষা মৌসুমে কালবৈশাখী ঝড় আসার আগেই মাঠের ধান ঘরে তোলার জন্য কৃষাণ-কৃষাণিরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলনও হচ্ছে আশাতীত। এ কারণে অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের কৃষক মোঃ আশরাফ আলী জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে উন্নত মানের হাইব্রিড জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (০.৩৩ শতক) জমিতে ২৪/২৫ মন হারে ফলন হয়েছে। এছাড়া উক্ত ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের ধান চাষি হাফিজুর রহমান বলেন এবার প্রায় ১০ বিঘা জমিতে ধান লাগানো হয়েছে। ধানের ফলোন অনেক ভালো হয়েছে বর্তমান কিষানের অভাবে ধান জমি থেকে বাসায় আনতে পারছিনা অনেক বিপাকে আছি।
গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুন্ড গ্রামের প্রাক্তন মেম্বার রফিকুল ইসলাম জানান, সদ্য কেটে আনা চিকন ধান ৭৫০ টাকা এবং মোটা ধান ৬শ’ টাকা মণ দরে বেচা-কেনা চলছে। বজরা ইউনিয়নের বজরা মিয়াজি পাড়া গ্রামের ধান চাষি কামরুজ্জামান সরকার বলেন এবার ৫ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি ধানের ফলন আশানুরুপ হয়েছে। কিন্ত কিষানের অভাবে ধান বাড়িতে নিয়ে আসতে পারতেছিনা। অনেক সংশয়ে দিনাপাত করছি।
উলিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ সহ বিভিন্ন জাতের হাইব্রিড ধান। উপজেলায় এবার ২২ হাজার ১শ’ ৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ২২ হাজার ৩০০শ ৭৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২শ’ হেক্টর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই