ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর রহমান


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:৩৩

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার শাহিনুর রহমান। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

মান্দা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছ।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা জোগাবে।

ওসি আরো বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬