মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুরির আঘাতে পুলিশের দুই এএসআইসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় মহিপুর-কাকিনা সড়কের ওপর কালীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করছিল। এ সময় ঢাকা মেট্রো-গ ১১-৫১১২ নাম্বারের একটি গাড়ি কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি থামিয়ে পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করলে গাড়ির চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে বের হয়ে এলোপাতাড়িভাবে চাকু মারা শুরু করে। এ সময় তাদের চাকুর আঘাতে কালীগঞ্জ থানার এএসআই মো. শাহজাহান এবং এএসআই মো. মমতাজ আহত হন। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে এলে চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মো. মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক মাদক কারবারিদের ছুরির আঘাতে আহত হন।
পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন,দুই পুলিশ কর্মকর্তা ও দুই পথচারী মাদক কারবারির ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied