ফুলছড়িতে দ্বিগুণ পারিশ্রমিকেও মিলছে না ধান কাটার শ্রমিক
গাইবান্ধার ফুলছড়িতে এক দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পাশাপাশি ধান কাটার শ্রমিক না পাওয়ায় তলিয়ে যাওয়া ধান ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে।
ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের কৃষক শরিফ উদ্দিন (৬০)। ক্ষেতে তলিয়ে যাওয়া ধান কাঁচি দিয়ে টেনে টেনে তুলে কাটছেন আর আক্ষেপ করছেন। তিনি বলেন, ঈদের আগেই যদি ধানগুলো কাটা হতো, তাহলে হয়তো ক্ষতির মুখে পড়তে হতো না।
জানা গেছে, উপজেলায় এ বছর বোরো ধানের আবাদ ভালো হলেও ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টিতে নিম্নাঞ্চলে ধানের ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি হওয়ায় ক্ষেতে পানি জমে ধান তলিয়ে গেছে। এছাড়া ধান কাটতে শ্রমিকপ্রতি গুনতে হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা। আর বাজারে ধানের দাম ৭০০-৮০০ টাকা মণ। ফলে এক মণ ধানের বিনিময়ে শ্রমিক পাচ্ছেন না কৃষকরা।
বুড়াইল গ্রামের কৃষক খাজা মিয়া বলেন, গেল রোজার শেষদিকে জমির ধান ৭০ ভাগ পেকেছিল। ধান কাটব কাটব করে আর কাটা হয়নি। এরমধ্যে টানা বৃষ্টি শুরু হলে ক্ষেতে হাঁটু পানি জমে ধান তলিয়ে গেছে। দ্রুত যে ধান কাটব সে উপায় নেই।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিন্টু মিয়া বলেন, উপজেলায় ইতোমধ্যে ৬০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ধান কাটার অপেক্ষায় ছিলেন চাষিরা। তবে দুদিনের বৃষ্টি আর আসানির প্রভাবে কিছু ধান শুয়ে পড়েছে। কিন্তু ধানের কোনো ক্ষতি হয়নি। তারপরও ধান কাটা অব্যাহত রয়েছে। আবহাওয়া ভালো হওয়ার পাশাপাশি কৃষকরা বৃষ্টি উপেক্ষা করে যদি ধান কাটতে পারেন, তাহলে আগামী ১০-১২ দিনের মধ্যে ধান কাটা-মাড়াই শেষ হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied